নিম্নমানের বই সরবরাহ করলে দৃষ্টান্তমূলক শাস্তি হবে: শিক্ষামন্ত্রী
নতুন শিক্ষাবর্ষে নিম্নমানের পাঠ্যবই সরবরাহের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল মিলন।
মঙ্গলবার কুমিল্লার দাউদকান্দিতে ‘ফরাজী প্রেস অ্যান্ড পাবলিকেশন্স’ আকস্মিক পরিদর্শন শেষে এ হুঁশিয়ারি দেন তিনি।
নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপার গুণগত মান যাচাই করতে পূর্বঘোষণা ছাড়াই প্রেসটি পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী। এ সময় তিনি ছাপার কাজ ঘুরে দেখেন এবং বইয়ের কাগজ, মুদ্রণের মান ও সার্বিক অগ্রগতি যাচাই করেন। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের হাতে সময়মতো মানসম্মত পাঠ্যবই পৌঁছে দিতে হবে। বই ছাপা ও সরবরাহে কোনো ধরনের নিম্নমান বা অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিভি/এজেড













মন্তব্য করুন: