• NEWS PORTAL

  • বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

এয়ারবাসের সাথে বিমানের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ 

প্রকাশিত: ০৯:২০, ৭ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
এয়ারবাসের সাথে বিমানের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ 

বহর সম্প্রসারণের অংশ হিসেবে ১০টি নতুন উড়োজাহাজ কেনার লক্ষ্যে ফরাসি উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ‘এয়ারবাস’-এর সাথে চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার (৭ অক্টোবর) স্বাক্ষর করা হবে চুক্তি।  

২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার পরিকল্পনার পাশাপাশি দীর্ঘমেয়াদি বহর সম্প্রসারণের অংশ হিসেবে এ চুক্তি করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই চুক্তির আওতায় বিমান বহরে চারটি ওয়াইড-বডি এবং ছয়টি নিও ন্যারো-বডি উড়োজাহাজ যুক্ত হবে। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করবেন এয়ারবাস ইন্ডিয়া ও সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক ইউর্গেন ওয়েস্টারমেয়ার এবং বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমি এ হোসেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর উপস্থিত থাকবেন। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত