• NEWS PORTAL

  • বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

এয়ারবাস ক্রয়ের চুক্তি একটি মাইলস্টোন, আরও যা বললেন বিমানমন্ত্রী

প্রকাশিত: ২১:৪৩, ৭ অক্টোবর ২০২৬

আপডেট: ২২:৩৩, ৭ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
এয়ারবাস ক্রয়ের চুক্তি একটি মাইলস্টোন, আরও যা বললেন বিমানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে ২৫টি বোয়িং উড়োজাহাজ ক্রয়ের চুক্তির পর এবার ইউরোপের নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনতে চুক্তি করেছে বাংলাদেশ। এ চুক্তিকে দেশের এভিয়েশন খাতের জন্য ‘মাইলস্টোন’ হিসেবে উল্লেখ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেছেন, এয়ারবাস যুক্ত হওয়ার মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর যেমন সমৃদ্ধ হবে, তেমনি আধুনিকায়নের মাধ্যমে দেশের এভিয়েশন খাতও আরও এগিয়ে যাবে।

বুধবার (৭ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিমানমন্ত্রী এসব কথা বলেন।

এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘বাংলাদেশের এভিয়েশন সেক্টরের জন্য এয়ারবাস ক্রয়ের চুক্তি একটি মাইলস্টোন। বিমান বাংলাদেশ আমাদের জাতীয় পতাকা বহন করে। এই পতাকাবাহী বিমান কোথাও পৌঁছলে এটাই মনে হয় যে সেখানে বাংলাদেশ পৌঁছেছে।’

তিনি বলেন, এই চুক্তির মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর আরও সমৃদ্ধ হবে। একই সঙ্গে আধুনিক প্রযুক্তি ও সক্ষমতা যুক্ত হওয়ার মধ্য দিয়ে দেশের এভিয়েশন সেক্টরও আধুনিকতায় সমৃদ্ধ হবে।

মন্ত্রী বলেন, জাতীয় পতাকাবাহী বিমান বিশ্বের বিভিন্ন গন্তব্যে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে। তাই বিমানের বহর আধুনিক ও শক্তিশালী করার বিষয়টি দেশের এভিয়েশন খাতের জন্য গুরুত্বপূর্ণ।

এ সময় ২০২৬ সালের মধ্যে অন্তত একটি এয়ারবাস সরবরাহের জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত