• NEWS PORTAL

  • বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বাংলাদেশ বিমানের চুক্তি

প্রকাশিত: ২২:৩৩, ৭ অক্টোবর ২০২৬

আপডেট: ২২:৪০, ৭ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বাংলাদেশ বিমানের চুক্তি

১০টি উড়োজাহাজ কিনতে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের সঙ্গে চুক্তি সই করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। চুক্তির আওতায় চারটি এ৩৫০-৯০০ ওয়াইড-বডি এবং ছয়টি এ৩২১নিও ন্যারো-বডি উড়োজাহাজ কেনা হবে। বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের ‘স্প্রেডিং আওয়ার উইংস টুগেদার’ শীর্ষক অনুষ্ঠানে এ চুক্তি সই হয়।

এ চুক্তির মাধ্যমে বিমানের দীর্ঘমেয়াদি নতুন উড়োজাহাজ সংগ্রহ পরিকল্পনায় প্রথমবারের মতো বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাসও যুক্ত হতে যাচ্ছে।

চুক্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমি এ হোসেন এবং এয়ারবাস ইন্ডিয়া ও সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক ইউর্গেন ওয়েস্টারমেয়ার সই করেন।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর এবং ইনভেস্ট বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত