• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

সারাদেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বাসস

প্রকাশিত: ২০:৫৭, ৮ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
সারাদেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ছবি: বাসস

দুই মাসের মধ্যে সারা দেশে অন্তত ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের প্রতিটি ইউনিয়নে অন্তত একটি করে মাঠ গড়ে তুলে শিশু-কিশোর ও তরুণদের জন্য ক্রীড়াবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বলেছেন তিনি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে ইউনিয়নভিত্তিক খেলার মাঠ স্থাপন ও ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণসংক্রান্ত বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য জানান।

বৈঠকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রতি দুই থেকে তিনটি ওয়ার্ডের জন্য অন্তত একটি করে মাঠ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়। আগামী ডিসেম্বরের মধ্যে উত্তর সিটিতে ৪০টি এবং দক্ষিণ সিটিতে ৯০টি মাঠ খেলাধুলার উপযোগী করার পরিকল্পনার কথাও জানানো হয়।

সরকারি হিসাবে, দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে পর্যায়ক্রমে মাঠ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ২৭টি জেলায় ৪০৩টি খাসজমি চিহ্নিত করা হয়েছে। প্রতিটি মাঠের আয়তন তিন থেকে আট বিঘার মধ্যে রাখার পরিকল্পনা রয়েছে।

মাঠের রক্ষণাবেক্ষণ ও নিয়মিত ক্রীড়া কার্যক্রম পরিচালনায় প্রতিটি উপজেলায় একজন করে ক্রীড়া কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি ফুটবল, ক্রিকেট, ভলিবল ও ব্যাডমিন্টনসহ ১০টি খেলায় প্রায় ১৪ লাখ কিশোর-কিশোরীকে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এ ছাড়া দখল হয়ে যাওয়া মাঠ উদ্ধার, উপজেলা স্টেডিয়ামগুলো সচল করা এবং বিদ্যালয়ে নিয়মিত খেলাধুলা ও ক্রীড়া ক্লাব কার্যক্রম চালুর ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
 

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত