বিআরটিসির নতুন চেয়ারম্যান হলেন তারিকুল ওমর
বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মীর আহমেদ তারিকুল ওমর।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মীর আহমেদ তারিকুল ওমরকে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের চেয়ারম্যান পদে বদলিপূর্বক প্রেষণে পদায়ন করা হলো।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এদিকে, এদিন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক এক প্রজ্ঞাপনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক মিজ্ নাজনীন সুলতানাকে বান্দরবানের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিভি/টিটি













মন্তব্য করুন: