• NEWS PORTAL

  • রবিবার, ০১ নভেম্বর ২০২৬

রাজনৈতিক দলগুলোর আয়ের তুলনায় পরিচালনা ব্যয় বহুগুণ বেশি: টিআইবি

প্রকাশিত: ১২:৪৩, ১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
রাজনৈতিক দলগুলোর আয়ের তুলনায় পরিচালনা ব্যয় বহুগুণ বেশি: টিআইবি

ছবি: সংগৃহীত

রাজনৈতিক দলগুলোর আয়ের তুলনায় পরিচালনা ব্যয় বহুগুণ বেশি, চাঁদা থেকে আয় সামান্যই বলে দাবি টিআইবির।

টিআইবি জানায়, ওয়ার্ড পর্যায় পর্যন্ত কার্যক্রম চালাতে দলগুলোর বার্ষিক ব্যয় ১৫৩৫ থেকে ২১৮৮ কোটি টাকা, বিপরীতে চাঁদা থেকে আয় মাত্র ১১৬ কোটি টাকা।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, আয়-ব্যয়ের বিশাল পার্থক্যের কারণে রাজনীতিতে কালো টাকা, দুর্বৃত্তায়ন ও ব্যক্তিনির্ভরতা বাড়ছে।

টিআইবির মতে, আইনি বাধ্যবাধকতা থাকলেও রাজনৈতিক দলগুলোতে নারীদের অন্তর্ভুক্তি কেবলই নামমাত্র ও প্রতীকী। অভ্যন্তরীণ গণতন্ত্রের অভাবে রাজনৈতিক দলগুলোতে একনায়কতন্ত্র ও অভিজাততন্ত্রের প্রবণতা দেখা যাচ্ছে।

জবাবদিহিতার অভাবে বড় দলগুলোতে অর্থের প্রভাব, পেশীশক্তি এবং রাজনৈতিক সহিংসতার ব্যবহার স্বাভাবিকতায় পরিণত হয়েছে। মানুষের আস্থা অর্জন ও দেশের গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ সংস্কার অপরিহার্য।

প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতে অভ্যন্তরীণ সংস্কারের দায়িত্ব রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে বলে জানান, ড. ইফতেখারুজ্জামান।
 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত