• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে ফার্স্ট স্পাউস ডা. জুবাইদা রহমান

প্রকাশিত: ১৭:১১, ১২ নভেম্বর ২০২৬

আপডেট: ১৭:১২, ১২ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে ফার্স্ট স্পাউস ডা. জুবাইদা রহমান

তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ানের আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও ফার্স্ট স্পাউস ডা. জুবাইদা রহমান। বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ার রেগনাম হোটেলে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণী এবং আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশের ফার্স্ট স্পাউস ডা. জুবাইদা রহমানকে আন্তরিকভাবে স্বাগত জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী এমিন এরদোয়ান। এ সময় তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা ও কুশল বিনিময় হয়।

মধ্যাহ্নভোজে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণীসহ আমন্ত্রিত বিশিষ্ট অতিথিরা অংশ নেন। এ সময় ডা. জুবাইদা রহমান অন্য দেশের প্রতিনিধিদের সঙ্গেও শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

উল্লেখ্য, তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের সহধর্মিণীরা বর্তমানে অবস্থান করছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিন দিনের সফরে তুরস্কে রয়েছেন ডা. জুবাইদা রহমান।

বিভি/জেএ/পিএইচ

মন্তব্য করুন: