• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর জন্মদিনে উপহার পেলো শিশুরা

প্রকাশিত: ১৬:০৫, ২০ নভেম্বর ২০২৬

আপডেট: ১৬:৫২, ২০ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
প্রধানমন্ত্রীর জন্মদিনে উপহার পেলো শিশুরা

শিশু-কিশোরদের উপহার দেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও

জুমার নামাজের পর মসজিদে উপস্থিত শিশুকিশোরদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাদের বিভিন্ন উপহার সামগ্রী দেন। লেখাপড়া ও বিভিন্ন বিষয়ে তাদের মতামত শোনেন, পরামর্শ দেন।

শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর নৌবাহিনী মসজিদে জুমার নামাজ শেষে একদল শিশু-কিশোরের সঙ্গে তার এই আন্তরিক সময় কাটানোর ঘটনা উপস্থিতদের মধ্যে এক আনন্দময় পরিবেশ তৈরি করে। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য জানান।

জুমার নামাজ শেষে ওই শিশু-কিশোরদের সঙ্গে কথোপকথনে প্রধানমন্ত্রী জানতে চান, কে কোন খেলা পছন্দ করে। শিশু-কিশোরদের খেলার প্রতি আগ্রহের কথা শুনে তাদের হাতে তুলে দেন ক্রীড়া সামগ্রী। এ সময় শিশুরাও প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। উপহারের মধ্যে ছিল ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী। 

বিভি/এসবি/এজেড

মন্তব্য করুন: