• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির প্রস্তাব দিলেন মার্কিন রাষ্ট্রদূত

প্রকাশিত: ০৯:৪৩, ২৪ নভেম্বর ২০২৬

আপডেট: ০৯:৪৩, ২৪ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির প্রস্তাব দিলেন মার্কিন রাষ্ট্রদূত

মার্কিন যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের হালাল সনদপ্রাপ্ত গরুর মাংস বাংলাদেশের বাজারে আনার প্রস্তাব দিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। 

সোমবার (২৩ নভেম্বর) মার্কিন রাষ্ট্রদূত এক বার্তায় বলেন, আইওয়ার হালাল সনদপ্রাপ্ত গরুর মাংস এখন ঢাকার খাবার টেবিলে পৌঁছানোর সুযোগ রয়েছে। বিশ্বসেরা গরুর মাংসের গুণগত মানই এর পরিচয় তুলে ধরবে, আলাদা করে প্রচারের প্রয়োজন হবে না।

তিনি বলেন, এ উদ্যোগের শুরু হতে পারে সহজ একটি পদক্ষেপের মাধ্যমে। হোটেল ও রেস্তোরাঁয় আইওয়ার এই গরুর মাংস আমদানির অনুমতি দেওয়া হোক। এরপর বাজারই নির্ধারণ করবে, এ মাংসের চাহিদা কতটা।

রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনের মতে, বাংলাদেশের হোটেল ও রেস্তোরাঁ খাতে আইওয়ার হালাল গরুর মাংসের বাজার সম্প্রসারণের সুযোগ রয়েছে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত