• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ভারতের সিকিমের ভূমিকম্প, কাঁপলো বাংলাদেশের উত্তরাঞ্চলও

প্রকাশিত: ০৯:৫৬, ২৪ নভেম্বর ২০২৬

আপডেট: ১০:০৭, ২৪ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ভারতের সিকিমের ভূমিকম্প, কাঁপলো বাংলাদেশের উত্তরাঞ্চলও

ভারতের সিকিমের মাঙ্গানে ৫ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এই ভূমিকম্পের প্রভাব পড়েছে বাংলাদেশের রংপুরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায়। এমনকি রাজধানী ঢাকায়ও এর আঁচ পাওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র।

মার্কিন ভূ-তাত্তিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টা ৩২ মিনিট ৪২ সেকেন্ড নাগাদ এ কম্পন অনুভূত হয়। ভূপৃষ্ঠ থেকে যার গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। তবে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বাংলাদেশের কিছু স্থানে কম্পন অনুভূত হওয়ার তথ্য জানিয়ে বিএমডির ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেন, রংপুরসহ আশপাশের অঞ্চলে সকালে ভূমিকম্প অনুভূত হয়। আমাদের সিস্টেমেও ঢাকায় এর চিত্র পাওয়া গেছে।

বাংলাদেশ-ভারত ছাড়াও ভূমিকম্পে নেপাল, ভুটান ও চীনের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। 

এদিকে, ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, ঢাকা থেকে ৫১৬ কিলোমিটার উত্তর-উত্তরে সকাল ৭টা ৩২ মিনিটে মাঝারি মাত্রার (৫ দশমিক ৩ রিখটার স্কেল) ভূমিকম্প হয়েছে।

 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত