বিদেশি কূটনীতিকদের ব্রিফ করেছেন হুমায়ুন কবির
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সম্প্রতি দেশে যেসব ঘটনা ঘটেছে, সে বিষয়ে সরকারি ভাষ্য আন্তর্জাতিক সম্প্রদায়কে জানাতে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করেছেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনীতিকদের ব্রিফ শুরু করেন প্রতিমন্ত্রী। ব্রিফিংয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানও ছিলেন।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিক এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের দেশের চলমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করতে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
দেশের চলমান পরিস্থিতি সম্পর্কে বিদেশি কূটনীতিকদের অবহিত করার পর প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইনের সংশোধিত খসড়া নিয়ে বিদেশি কূটনীতিকদের নিয়ে আরেকটি বৈঠক এখন শুরু হবে।
বিভি/এআই













মন্তব্য করুন: