• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

স্পিকার হাফিজ উদ্দিনকে লাল গালিচা সংবর্ধনা দিলো পাকিস্তান

প্রকাশিত: ১৫:০৬, ২৪ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
স্পিকার হাফিজ উদ্দিনকে লাল গালিচা সংবর্ধনা দিলো পাকিস্তান

স্পিকার হাফিজ উদ্দিনকে লাল গালিচা সংবর্ধনা

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে লাল গালিচা সংবর্ধনা দিয়েছে পাকিস্তান। দেশটির জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে ছয় সদস্যের সংসদীয় প্রতিনিধিদল নিয়ে ইসলামাবাদ পৌঁছালে তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়।

সোমবার (২৩ নভেম্বর) ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে স্পিকারকে স্বাগত জানান পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক। সরকারের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

এ সময় পাকিস্তানের জাতীয় পরিষদের বাংলাদেশ-পাকিস্তান পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের আহ্বায়ক ড. শাজিয়া সোবিয়া আসলাম সুমরো এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান উপস্থিত ছিলেন।

সফরসূচি অনুযায়ী, ২৪ থেকে ২৮ নভেম্বর পাকিস্তানের ইসলামাবাদ, লাহোর ও করাচি সফর করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

তাঁর সফরসঙ্গী সংসদীয় প্রতিনিধিদলে রয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলোফার চৌধুরী মনি।

বিভি/এজেড

মন্তব্য করুন: