আন্তর্জাতিক কংগ্রেসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন ডা. মেছবাহ
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে সুস্থতা, সামগ্রিক স্বাস্থ্য এবং জিনগত সুস্থতা নিয়ে নিজের অভিজ্ঞতা ও চিন্তাধারা তুলে ধরেছেন বাংলাদেশের সুস্থতা বিষয়ক পরামর্শক, উদ্যোক্তা ও জিনগত সুস্থতা বিশেষজ্ঞ ডা. মেছবাহ উদ্দিন।
সম্প্রতি শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড কংগ্রেস অন টোটাল হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং সম্মেলনে প্রতিনিধি ও আমন্ত্রিত বক্তা হিসেবে অংশগ্রহণ করেন তিনি। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত স্বাস্থ্য ও সুস্থতা বিষয়ক পেশাজীবী, গবেষক, বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ একত্রিত হন। সমন্বিত স্বাস্থ্যসেবা ও সামগ্রিক সুস্থতার মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়ন এবং টেকসই ইতিবাচক পরিবর্তন প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে সম্মেলনে আলোচনা হয়।
সম্মেলনে ডা. মেছবাহ উদ্দিন সামগ্রিক সুস্থতা, ব্যক্তিকেন্দ্রিক সুস্থতা এবং মানুষের সামগ্রিক সুস্থতা নিশ্চিত করতে সমন্বিত দৃষ্টিভঙ্গির গুরুত্ব তুলে ধরেন। ৬৪তম ঘোষণাপত্রের লক্ষ্য ও জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সুস্থতা ও টেকসই রূপান্তরের ভাবনাও সম্মেলনের আলোচনায় গুরুত্ব পায়।
কলম্বোর এই আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের আগে ভারতের বেঙ্গালুরুতে একটি নিবিড় জিনগত সুস্থতা প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেন তিনি। জিনগত তথ্যের মাধ্যমে ব্যক্তিকেন্দ্রিক ও প্রতিরোধমূলক সুস্থতা চর্চার প্রসারে কাজ করার পাশাপাশি মানুষের মানসিক, শারীরিক ও সামগ্রিক সুস্থতা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন ডা. মেছবাহ উদ্দিন।
তিনি ওয়েলবিয়িং জেনেটিকস অ্যান্ড রিসার্চ-এর প্রতিনিধিত্ব করছেন। পাশাপাশি বাংলাদেশে সুস্থতা ও মানসিক সুস্থতাভিত্তিক বিভিন্ন উদ্যোগ, প্রশিক্ষণ, পরামর্শদান এবং জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ডা. মেছবাহ উদ্দিন বলেন, ‘নিজের দেশকে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিনিধিত্ব করা এবং দেশের সীমানা পেরিয়ে মানুষের কল্যাণে অবদান রাখার সুযোগ আমার কাছে অত্যন্ত আনন্দ ও গর্বের। আমি বিশ্বাস করি, মানুষের জন্য কাজ করার কোনো ভৌগোলিক সীমানা নেই। বাংলাদেশের মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও সুস্থতা নিয়ে জ্ঞান বিনিময়, অভিজ্ঞতা ভাগাভাগি এবং মানুষের কল্যাণে অবদান রাখতে চাই। আমার কাছে ব্যক্তিগত সাফল্যের চেয়ে মানুষের জীবনে অর্থবহ পরিবর্তন তৈরি করাই বেশি গুরুত্বপূর্ণ।’
তিনি আরও মনে করেন, ভবিষ্যতের সুস্থ ও সমৃদ্ধ পৃথিবী গড়তে মানসিক সুস্থতা, সামগ্রিক স্বাস্থ্য, ব্যক্তিকেন্দ্রিক সুস্থতা এবং রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাকে সমন্বিতভাবে এগিয়ে নেওয়া জরুরি।
বাংলাদেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে সুস্থতা নিয়ে কাজের অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের এই ধারাবাহিকতা ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে মানুষের কল্যাণে অবদান রাখার নতুন সম্ভাবনা তৈরি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিভি/কেএস/টিটি













মন্তব্য করুন: