• NEWS PORTAL

  • বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

পাকিস্তানের স্পিকারের সঙ্গে বাংলাদেশের স্পিকারের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: ২২:২৮, ২৪ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
পাকিস্তানের স্পিকারের সঙ্গে বাংলাদেশের স্পিকারের সৌজন্য সাক্ষাৎ

পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার সরদার আয়াজ সাদিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পাকিস্তানের ইসলামাবাদে অবস্থিত পার্লামেন্ট হাউসে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং দুই দেশের সংসদীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করেন তারা।

বৈঠকে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ পাকিস্তান সফরের সুযোগ পেয়ে আনন্দ ও সম্মানিত বোধ করছেন বলে জানান। তিনি বলেন, দুই দেশের জনগণ ও সংসদকে আরও কাছাকাছি আনতে সংসদীয় যোগাযোগ বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। পাকিস্তান ও বাংলাদেশের নেতৃত্ব এবং জনগণ দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অভিন্ন আকাঙ্ক্ষা পোষণ করে। এ লক্ষ্যে উচ্চপর্যায়ের প্রাতিষ্ঠানিক যোগাযোগ ও সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়ের ওপর তিনি জোর দেন। 

এ সময় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, সংসদীয় কার্যক্রমে অভিজ্ঞতা বিনিময় এবং দুই দেশের আইনসভাগুলোর মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের সৌজন্য সাক্ষাৎ দুই দেশের সংসদীয় পর্যায়ে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরিতে ভূমিকা রাখতে পারে।

বিভি/জোহা

মন্তব্য করুন: