• NEWS PORTAL

  • শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন ঘিরে মতবিনিময়, কাল ইসির সঙ্গে বসবে ১৮টি দল

প্রকাশিত: ২১:২৪, ২৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
স্থানীয় সরকার নির্বাচন ঘিরে মতবিনিময়, কাল ইসির সঙ্গে বসবে ১৮টি দল

ফাইল ছবি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ঘিরে প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচন কমিশন। এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় সভায় বসার ঘোষণাও দিয়েছিল ইসি। আগামীকাল রবিবার (২৯ নভেম্বর) থেকে শুরু হচ্ছে সেই মতবিনিময়।

নির্বাচন কমিশন জানিয়েছে, ইতোমধ্যে বিএনপি ও জামায়াতসহ নিবন্ধিত রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে। কাল শুরু হওয়া ইসির এই মতবিনিময় চলবে আগামী মঙ্গলবার (১ ডিসেম্বর) পর্যন্ত।

এই সূচির আওতায় রবিবার ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের নিজস্ব পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে এই মতবিনিময় সভা সরাসরি সম্প্রচার করা হবে।

শনিবার (২৮ নভেম্বর) ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. আব্দুল মমিন সরকার এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, জামায়াত অ্যালায়েন্সের তিনটি দল মৌখিকভাবে রবিবারের মতবিনিময়ে অংশ না নেওয়ার কথা জানিয়েছে। এক্ষেত্রে ১৫টি দলের সঙ্গে বসতে পারে ইসি। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যস্ত মতবিনিময় অনুষ্ঠিত হবে।

এর আগে তিনি জানিয়েছিলেন, ২৯-৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর তিনদিন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। প্রথমদিনে বিএনপি-জামায়াতসহ ১৯ দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

তিন দিনে ৫৫টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে বসার কথা রয়েছে ইসির। বর্তমানে নিবন্ধিত দল আছে ৫৯টি। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে। দলটিকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়নি। এ ছাড়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টি, জাসদ, তরিকত ফেডারেশন ও সাম্যবাদী দলকেও বাইরে রাখা হয়েছে।

৩০ নভেম্বর ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত মজলিসসহ ১৮টি রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে। 

আর ১ ডিসেম্বর এনসিপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্যসহ ১৮টি দলকে আমন্ত্রণ জনানো হয়েছে। তবে রোববারের আয়োজনে যারা অংশ নিতে না পারবে তাদের জন্য পরবর্তীতে সুযোগ থাকছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত