• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

হারকিউলিকস নামে ধর্ষকদের হত্যাকারীদের ধরতে তৎপর গোয়েন্দারা : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১৫:১৬, ৮ ফেব্রুয়ারি ২০১৯

আপডেট: ১৫:২৯, ৮ ফেব্রুয়ারি ২০১৯

ফন্ট সাইজ
হারকিউলিকস নামে ধর্ষকদের হত্যাকারীদের ধরতে তৎপর গোয়েন্দারা : স্বরাষ্ট্রমন্ত্রী

হারকিউলিকস নাম দিয়ে ধর্ষকদের যারা হত্যা করে, তাদের খুঁজে বের করতে গোয়েন্দা সংস্থা কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, কোনো হত্যাকান্ডই সরকার সমর্থন করেনা। ধর্ষণ যেমন একটি অপরাধ, একইভাবে হত্যাও আরেকটি অপরাধ।

এসব অপরাধে যারাই জড়িত, তাদের প্রচলিত আইনে বিচার করার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানীর লালমাটিয়ায় একটি স্কুলের অনুষ্ঠানে যোগদান করেন মন্ত্রী। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এসময় সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার অগ্রগতি সম্পর্কে প্রশ্ন করা হলে বিষয়টি এড়িয়ে যান তিনি।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত