• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ মার্চ ২০২৬

১৩ ঘন্টা পর মুচলেকায় মুক্ত মাঠ রক্ষায় আন্দোলনকারী মা-ছেলে 

প্রকাশিত: ০২:৩৩, ২৫ এপ্রিল ২০২২

আপডেট: ০২:৩৭, ২৫ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
১৩ ঘন্টা পর মুচলেকায় মুক্ত মাঠ রক্ষায় আন্দোলনকারী মা-ছেলে 

ছবি: সংগৃহীত

কলাবাগার এলাকার একটি মাঠে ভবণ নির্মাণের প্রতিবাদে আটক উদীচী শিল্পীগোষ্ঠীর সদস্য সৈয়দা রত্না এবং তার ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ। রোববার রাত ১২ টার দিকে কলাবাগান থানা থেকে তাদের ছেড়ে দেওয়া হয়। রাত সোয়া ১২টার দিকে সৈয়দা রত্নার মেয়ে শেউতি সাগুফতা গণমাধ্যমকে বলেন, “মা এবং ভাইকে থানা থেকে ছেড়ে দিয়েছে, বাসায় নিয়ে যাচ্ছি।”

উদীচীর সদস্য রত্না তেঁতুল তলা মাঠ রক্ষার দাবিতে সোচ্চার ছিলেন। রোববার (২৪ এপ্রিল) সকালে ওই মাঠে ইট-সুরকি ফেলা হলে সেখান থেকে লাইভ করেন তিনি। পরে পুলিশ তাকে আটক করে, এরপর তার ছেলেকেও আটক করা হয়। 
রোববার দুপুরে মানবাধিকার কর্মী খুশি কবির, বাংলাদেশ পরিবেশ আইনবিদ (বেলা) সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, উদীচীর ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক আরিফ নূরসহ কয়েকজন ওই মাঠে যান। 

এরপর রাতে ‘হে পুলিশ আমার মা কই’, ‘পুলিশ আমার বোন কোথায়’, ‘পুলিশ আমার ভাই কোথায়’, ‘মাঠ দখল করে থানা চাই না’ ইত্যাদি স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে তাদের মুক্তির দাবিতে কলাবাগান ধানার সামনে জড়ো হন মানবাধিকার কর্মী এবং উদীচীর নেতা কর্মীরা। 
রাত ১২ টার দিকে কলাবাগান থানা পুলিশ মাঠরক্ষার আন্দোলন করবেন না এবং ডাকলে যেকোনো সময় থানায় হাজির হবেন-এই শর্তে মা-ছেলেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়।  
 

বিভি/এসআই

মন্তব্য করুন: