• NEWS PORTAL

  • রবিবার, ১১ অক্টোবর ২০২৬

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব পক্ষের সংলাপ প্রয়োজন: তুরস্কের রাষ্ট্রদূত

প্রকাশিত: ১৪:৪৩, ১৬ নভেম্বর ২০২২

আপডেট: ১৬:১৬, ১৬ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব পক্ষের সংলাপ প্রয়োজন: তুরস্কের রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরাণ

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব পক্ষের সংলাপ প্রয়োজন, বলেছেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরাণ। বুধবার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের 'মিট দ্য অ্যাম্বাসেডর' অনুষ্ঠানে তিনি একথা বলেন। 

তুরস্কের রাষ্ট্রদূত বলেন, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। নির্বাচন কমিশন যথাসাধ্য চেষ্টা করছে অবাধ নির্বাচন আয়োজনে। এজন্য সব পক্ষের আলোচনা দরকার। তবে দুর্ভাগ্যজনকভাবে সেটি হচ্ছে না। বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণে পর্যবেক্ষকদের সুযোগ সীমিত বলেও মত তার। বলেন, নির্বাচনে সবদলের অংশ গ্রহণ জরুরি। বিরোধী দল না এলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে মনে করেন তিনি।

জানান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান আগামী বছর বাংলাদেশ সফর করবেন। মোস্তফা ওসমান তুরাণ বলেন, সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড সমস্যার সমাধান করতে পারে না। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতায় কিছু সীমাবদ্ধতা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তুরস্কের রাষ্ট্রদূত। 

বিভি/রিসি

মন্তব্য করুন: