• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

জলবায়ু তহবিল থেকে ৩০ মিলিয়ন ডলার অনুদান পাচ্ছে বাংলাদেশ

প্রকাশিত: ২১:৪৯, ১২ নভেম্বর ২০২৬

আপডেট: ২২:৩৪, ১২ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
জলবায়ু তহবিল থেকে ৩০ মিলিয়ন ডলার অনুদান পাচ্ছে বাংলাদেশ

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ড (সিআইএফ) থেকে ৩০ মিলিয়ন ডলার বা ৩ কোটি ডলার অনুদান পাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশসহ মোট ছয়টি দেশকে সমপরিমাণ অর্থ অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন  পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ প্যাভিলিয়নে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের তরুণ জলবায়ুকর্মীদের তৎপরতার মাধ্যমে এই গ্র্যান্ট প্রতিশ্রুতি আদায় করা সম্ভব হয়েছে। খুব শিগগিরই এই অর্থ ছাড় করা হবে বলে আশা করছে বাংলাদেশ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এই গ্র্যান্ট এলে উপকূলীয় জনগোষ্ঠীর দুর্যোগঝুঁকি নিরসনসহ জলবায়ু দুর্গত উপকূলের জীবনমান উন্নয়নে ব্যয় করা হবে। সরকার চাইলে সবুজায়নেও এটা অর্থ ব্যয় করতে পারবে, তবে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর স্বার্থেই এটি ব্যয় করবে সরকার।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ বক্তব্য রাখেন।

বিভি/কেএস/টিটি

মন্তব্য করুন: