চরম আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৬তম
ছবি: সংগৃহীত
চরম আবহাওয়ায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান ১৬তম। জার্মানভিত্তিক গবেষণা সংস্থা জার্মানওয়াচের ‘ক্লাইমেট রিস্ক ইনডেক্স ২০২৭’ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এই প্রতিবেদনে বঙ্গোপসাগর উপকূলের দেশগুলোর মধ্যে মিয়ানমারকে দ্বিতীয় এবং ভারতকে দশম ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে দেখানো হয়েছে।
তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ-৩১-এ ১৭ নভেম্বর প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এতে ১৯৯৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত ৩০ বছরের চরম আবহাওয়াজনিত ক্ষয়ক্ষতির তথ্য বিশ্লেষণ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে বিশ্বে প্রায় ১০ হাজার চরম আবহাওয়ার ঘটনা ঘটেছে। এতে ৯ লাখ ১৬ হাজারের বেশি মানুষের মৃত্যু এবং ৫৫০ কোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ৪ দশমিক ৭ ট্রিলিয়ন ডলারের বেশি।
তালিকায় প্রথম তিনটি অবস্থানে রয়েছে ডমিনিকা, মিয়ানমার ও হন্ডুরাস।
বিভি/কেএস/এআই













মন্তব্য করুন: