• NEWS PORTAL

  • মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

না ফেরার দেশে মুফতী আবু তাহের নদভী কাসেমী

প্রকাশিত: ১২:২০, ৩১ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
না ফেরার দেশে মুফতী আবু তাহের নদভী কাসেমী

বন্দরনগরী চট্টগ্রামের ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া পটিয়া মাদরাসার মুহতামিম মুফতী আবু তাহের নদভী কাসেমী মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গতকাল সোমবার (৩০ মার্চ) চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার ইন্তেকালের খবরে পটিয়া মাদরাসাকেন্দ্রিক আলেম-ওলামা, ছাত্র ও শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। 

জানা যায় রাত ১১টা ৩০ মিনিটে জামিয়া ইসলামিয়া পটিয়া মাদরাসা প্রাঙ্গণে তার জানাজা নামাজ শেষে দাফন করা হয়।

মাওলানা আবু তাহের কাসেমি ২০২৪ সালে আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৫ সালের অক্টোবরে তিনি আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ-এর চেয়ারম্যান নির্বাচিত হন। পাশাপাশি তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর সহ-সভাপতির দায়িত্বও পালন করেন।

এদিকে আবু তাহের কাসেমি নদভীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। মঙ্গলবার এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত