একুশে পদক হাতে মঞ্চ আলোকিত করলেন যারা...
প্রধানমন্ত্রী তারেক রহমান নয়জন ব্যক্তি এবং একটি সঙ্গীত দলকে তাদের বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে “একুশে পদক-২০২৬” প্রদান করেছেন।

প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক নিচ্ছেন বর্ষীয়ান সাংবাদিক শফিক রেহমান।

প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক নিচ্ছেন অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে স্থাপত্যে একুশে পদক নিলেন মেরিনা তাবাসসুম।

চারুকলায় বিশেষ অবদানে প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক নিলেন প্রফেসর ড. মো. আব্দুস সাত্তার।

সংগীতাঙ্গনে অবদানের জন্য জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ পেয়েছে একুশে পদক।

সঙ্গীতে আইয়ুব বাচ্চুর পক্ষে মরণোত্তর একুশে পদক গ্রহণ করেন তার স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা।

শিক্ষায় অবদানের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে একুশে পদক নিলেন প্রফেসর ড. মাহবুবুল আলম মজুমদার।

ভাস্কর্যে পদক পেয়েছেন তেজস হালদার জস।

পালাগানে একুশে পদক পেয়েছেন ইসলাম উদ্দিন পালাকার।

নৃত্যে একুশে পদক পেয়েছেন অর্থী আহমেদ।

দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা এই পদক প্রধানমন্ত্রী বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তুলে দেন। অনুষ্ঠানটি অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আয়োজন করা হয়েছিল।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: