ফ্যাসিস্ট হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসির মঞ্চে তোলা হবে: হাসনাত
দেশ থেকে পলাতক ফ্যাসিস্ট হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে ফাঁসির মঞ্চে তোলা হবে বলে মন্তব্য করেছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে মিরপুর পর্যন্ত পাঁচ দফা দাবিতে মোটর শোভাযাত্রার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। এসময় এসব কথা বলেন তিনি।
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য হয়েছে ৫ আগস্ট। এখন ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কাজ করার আহ্বান জানান তিনি।
শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন, “হাসিনার রাষ্ট্রের কাছে বিমান চেয়েছে এবং একই দিনে থার্ড টার্মিনাল উদ্বোধন, ডিসেম্বর, আবার বিজয় দিবস—সবকিছু মিলে যাচ্ছে। ৫ আগস্টে আওয়ামী লীগের পতনের ফয়সালা হয়ে গেছে। উনি সারা জীবন বলতেন, ‘পালিয়ে যাব না’ বলে যে পালিয়ে যায়, সে আর কখনো ফিরে আসে না। উনি আসি আসি বললেও আসবেন না। আসতে বলেন তাকে—আমরা তো চাই উনি ফেরত আসুক। ফেরত আসলে উনার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে।”
বিভি/টিটি













মন্তব্য করুন: