নিষিদ্ধ আ. লীগ নেতাকে ধরে ডিম-পানি খাইয়ে পুলিশের হাতে তুলে দিলেন যুবদলনেতা নয়ন
রাজধানীর পল্টন এলাকা থেকে নাশকতা ও সহিংসতার পরিকল্পনার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাভেদ দিদারকে আটক করেছে যুবদলের নেতা-কর্মীরা। পরে তাকে ডিম ও পানি খাইয়ে শান্তিপূর্ণভাবে পুলিশের কাছে সোপর্দ করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নেতা-কর্মীরা তাকে আটক করেন। রবিউল ইসলাম নয়ন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব।
নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংসতা ঠেকাতে তারা বেশ কিছুদিন ধরে রাজধানীর রাজপথে সক্রিয় ভূমিকা পালন করছেন যুবদলের নেতা-কর্মীরা। এরই ধারাবাহিকতায় পল্টন এলাকায় নাশকতার পরিকল্পনার সময় জাভেদ দিদারকে হাতেনাতে আটক করা হয়।
আটকের পর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে রবিউল ইসলাম নয়ন তাকে ডিম ও পানি খাওয়ান। পরে আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে শান্তিপূর্ণভাবে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বিভি/টিটি













মন্তব্য করুন: