সরকারের উচিত স্বরাষ্ট্রমন্ত্রীকে সরিয়ে দেয়া: নাহিদ
ছবি: নাহিদ ইসলাম
বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকারের উচিত দায়িত্বপালনে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীকে তার পদ থেকে সরিয়ে দেয়া। এসময় তিনি বলেন, রাড্ডা সেন্টার এবং সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা দেশজুড়ে চলানো বিএনপির দখলবাজির নমুনা। স্বরাষ্ট্রমন্ত্রী তার মন্ত্রণালয়ের দায়িত্ব বাদ দিয়ে সংবিধান সংশোধনের নামে জনগণের সাথে প্রতারণায় ব্যস্ত বলেও অভিযোগ করেন বিরোধী দলের এই নেতা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সমসাময়িক বিষয় নিয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এসময় সরকারের নানা পদক্ষেপের সমালোচনা করেন তিনি।
রাড্ডা সেন্টার ও সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় বিএনপির সমর্থন রয়েছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। সরকারি চাকরিতে ভাইভা ও ভেরিফিকেশনের নামে রাজনীতিকরণ, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ও সংস্কার বাস্তবায়নে বিএনপি সরকার তামাশা শুরু করেছে বলেও মন্তব্য করেন তিনি।
এসময় জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রীর বক্তব্যে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়নি বলেও দাবি করেন বিরোধীদলীয় চিফ হুইপ।
বিভি/এমআর













মন্তব্য করুন: