• NEWS PORTAL

  • বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

সরকারের সংবিধান সংশোধনের উদ্যোগে অংশ নেবে না এনসিপি

প্রকাশিত: ১৩:৫৫, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সরকারের সংবিধান সংশোধনের উদ্যোগে অংশ নেবে না এনসিপি

ছবি: বক্তব্য রাখছেন আখতার হোসেন

সরকারের সংবিধান সংশোধনের উদ্যোগকে একতরফা অভিযোগ করে- এনসিপি, এতে অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। তিনি স্পষ্ট করে বলেন, কোনো চাপিয়ে দেওয়া প্রক্রিয়ায় নয়, বরং জনগণের প্রত্যক্ষ অভিপ্রায় ও জনরায়ের আলোকেই দেশের সংবিধান সংস্কার করতে হবে। 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের সক্ষমতা নিয়েও সংশয় প্রকাশ করেন এনসিপির এই নেতা। সেই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে ঢেলে সাজানোর আহ্বানও জানান। 

২০১২ সালের ২৯ সেপ্টেম্বর কক্সবাজারের রামুতে বৌদ্ধবিহার ও বসতিতে সংঘটিত বর্বরোচিত সাম্প্রদায়িক হামলার ১৪ বছর পূর্তি উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে এনসিপির ধর্ম ও সম্প্রীতি সেল।

সভায় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারকে সতর্ক থাকতে হবে। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ নিয়ে ষড়যন্ত্রকারীরা দুর্গাপূজায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত