সরকারকে দুর্বল ভাবার কোনও কারণ নেই: চিফ হুইপ
জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি বলেছেন, যারা দেশ থেকে পালিয়েছে, তারা ঐক্যবদ্ধভাবে ওত পেতে আছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দুর্বল করতে চাইছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে জাতীয় ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে জিয়ারত ও দোয়া শেষে তিনি এমন মন্তব্য করেন।
চিফ হুইপ বলেন, সরকার সবাইকে সুযোগ দিচ্ছে, তবে সরকারকে দুর্বল ভাবার কোনও কারণ নেই। বিশৃঙ্খলাকারীদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন চিফ হুইপ। এসময় তিনি আরও অভিযোগ করেন কিছু মানুষ ধর্মের লেবাস ধরে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তারাই গুপ্ত ও বট বাহিনী। এদেশের ইসলাম প্রসারে বিএনপির ভূমিকাও তুলে ধরেন।
বিভি/এসজি













মন্তব্য করুন: