সরকার নতুন সংকটের দিকে যাচ্ছে: গোলাম পরওয়ার
২৪ ঘন্টার মধ্যে রাড্ডা ক্লিনিকে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বুধবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শ্রমিক পরিবারের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
পরওয়ার বলেন, দেশে গ্যাস, বিদ্যুৎতের সংকটের মধ্যে হাসপাতাল ও ঘরবাড়িতে লুটপাট হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব আইন-শৃঙ্খলা নিয়ে ব্যস্ত থাকা, উনি আছেন সংবিধান নিয়ে। সরকার রাজনৈতিক সংকট নিরসনে ব্যর্থ হয়েছে। সরকারকে সিরিয়াস হবার আহ্বান জানান তিনি।
এদিকে নতুন গণভোট নিয়ে আলোচনার আগে ১২ ফেব্রুয়ারির গণভোট নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করতে বলেন তিনি। সরকার নতুন সংকটের দিকে যাচ্ছে বলেও মনে করেন মিয়া গোলাম পরওয়ার।
বিভি/এসজি













মন্তব্য করুন: