• NEWS PORTAL

  • বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

বিরোধী দল কর্মীদের উস্কে দিয়ে সারের কৃত্রিম সংকট সৃষ্টি করছে: মীর শাহে আলম

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২৮, ৩০ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৫:৩০, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বিরোধী দল কর্মীদের উস্কে দিয়ে সারের কৃত্রিম সংকট সৃষ্টি করছে: মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, জনগণের কাছে বিএনপিকে হেও প্রতিপন্ন করার জন্য বিরোধী দল তাদের নেতাকর্মীদের উস্কে দিয়ে সাজানো নাটক তৈরি করে সারের কৃত্রিম সংকট তৈরি করেছে। 

তিনি বুধবার দুপুরে কুড়িগ্রাম সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন।

তিনি বলেন, সংসদ নির্বাচনে যেসব আসনে বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হয়েছে সেখানে কোনো সারের সংকট তৈরি হয়নি কিংবা সার নিয়ে কোনো আন্দোলন হয়নি।

তিনি আরও বলেন, আগামী জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হয়ে জুনের মধ্যে শেষ হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নির্বাচন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এর নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত