ডেঙ্গু-হামে মৃত্যু: সরকারের তৎপরতা নিয়ে শঙ্কা ইসলামী আন্দোলনের
ডেঙ্গু ও হামে শত শত মানুষের মৃত্যু হলেও সরকারের কোনো তৎপরতা দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে মানুষের ওপর সংকটের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। রাষ্ট্র পরিচালনায় আলেমদের সম্পৃক্ত করার আহ্বানও জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের এই নেতা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটোরিয়ামে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ আয়োজিত ‘ন্যাশনাল ওলামা সামিটে’ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
বক্তব্যে তিনি বলেন, ডেঙ্গু ও হামে শত শত মানুষের মৃত্যু হলেও এ পরিস্থিতি মোকাবিলায় সরকারের কার্যকর তৎপরতা দেখা যাচ্ছে না। পাশাপাশি একের পর এক পণ্যের দাম বাড়িয়ে মানুষের ওপর বিভিন্ন সংকটের চাপ বাড়ানো হচ্ছে।
রাষ্ট্র পরিচালনায় আলেমদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, দেশ পরিচালনার ক্ষেত্রে আলেমদের সম্পৃক্ত করা প্রয়োজন।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: