জাতীয় নারীশক্তির ঢাকা মহানগর দক্ষিণের আংশিক কমিটি ঘোষণা
জাতীয় নারীশক্তির ঢাকা মহানগর দক্ষিণের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ছয় মাসের জন্য এ কমিটির অনুমোদন দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।
অনুমোদিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সিফাত সুলতানা মিম। সদস্য সচিব করা হয়েছে ইথার ফারিয়েল হামিদকে। এ ছাড়া মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফাতেমা রহমান মেথা।
রবিবার (৮ নভেম্বর) রাতে এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।
অনুমোদিত এ আংশিক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দফতরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন এ কমিটি আগামী ছয় মাস দায়িত্ব পালন করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী নারী সংগঠন হলো জাতীয় নারীশক্তি।
বিভি/টিটি













মন্তব্য করুন: