• NEWS PORTAL

  • বুধবার, ১১ নভেম্বর ২০২৬

নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের মিছিলে ইশরাক হোসেন, রাজপথে থাকার ঘোষণা

প্রকাশিত: ২৩:৪৬, ১০ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের মিছিলে ইশরাক হোসেন, রাজপথে থাকার ঘোষণা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীর ওয়ারীতে বিক্ষোভ মিছিল করেছে ওয়ারী থানা যুবদল। মঙ্গলবার (১০ নভেম্বর) আয়োজিত এ মিছিলে যোগদেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। মিছিল শেষে তিনি নভেম্বরের বাকি সময় ও ডিসেম্বরজুড়ে রাজপথে কঠোর অবস্থানে থাকার ঘোষণা দেন।

ইশরাক হোসেন বলেন, আজকে ওয়ারী থানা যুবদল এই বিক্ষোভ মিছিলের আয়োজন করায় যারা অংশগ্রহণ করেছেন এবং যারা উদ্যোগ নিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ ও সাধুবাদ জানাচ্ছি। নভেম্বরের বাকি সময় এবং ডিসেম্বরের পুরো মাস, বিজয়ের মাসে বাংলাদেশের মুক্তিকামী জনগণ, যারা বিগত দিনে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছেন, তাদের এবং বাংলাদেশের পক্ষের শক্তিকে সঙ্গে নিয়ে আমরা রাজপথে কঠোর অবস্থানে থাকব।

তিনি বলেন, গত কয়েক দিন ধরে আপনারা দেখছেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের গুটিকয়েক সন্ত্রাসী রাজনীতির নামে জনমনে ভীতির সঞ্চারের চেষ্টা করছে। এসব অপচেষ্টা করে কোনো লাভ হবে না। জনগণের ভোটে নির্বাচিত একটি সরকারকে পটকা ফুটিয়ে কোনো লাভ হবে না। কোনটা আন্দোলন আর কোনটা পটকাবাজি, তা জনগণ খুব ভালো করেই বোঝে।

ইশরাক বলেন, ‘কোনটা ন্যায্য দাবির পক্ষে আন্দোলন আর কোনটা গণহত্যাকারী, দেশ লুটপাটকারী, ফ্যাসিবাদ, গুম-খুনের হোতা এবং পলাতক রাজনৈতিক নিষিদ্ধ দলের সন্ত্রাসীদের কর্মকাণ্ড, সেটাও জনগণ খুব ভালো করেই বোঝে। 

তিনি আরও বলেন, ‘বিগত দিনে যেভাবে দেশকে মুক্ত করার জন্য লড়াই করেছি, এই মুক্ত পরিস্থিতি ও মুক্ত পরিবেশ বজায় রাখার জন্য আগামী কয়েক দিন আমরা সবাই রাজপথে থাকব। সব সময় সতর্ক থাকব, যাতে কোনো নাশকতাকারী বা সন্ত্রাসী জনগণের মনে ভয়ভীতি সৃষ্টি করতে না পারে। তাদের আমরা ধরব এবং আইনের আওতায় নিয়ে আসব, ইনশা আল্লাহ।’

ইশরাক হোসেন বলেন, ‘আমরা এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছি। আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান পরশুদিন সংসদীয় দলের সভায় সব সংসদ সদস্যের মাধ্যমে সর্বসাধারণ ও নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন, ৭ নভেম্বরের ঐতিহাসিক র‍্যালির মাধ্যমে আমরা রাজপথের দখল নিয়েছি, এটা অব্যাহত রাখব, ইনশা আল্লাহ।

বিভি/টিটি

মন্তব্য করুন: