• NEWS PORTAL

  • শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ড, ছাত্রলীগ-যুবলীগের ৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ১১:২৭, ১৩ নভেম্বর ২০২৬

আপডেট: ১১:২৭, ১৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ড, ছাত্রলীগ-যুবলীগের ৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম তার গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডে পরিবারের লোকজনকে হত্যাচেষ্টার অভিযোগ এনে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের আট নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫/৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

এজাহারে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের আট নেতার নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করে থানায় এজাহার জমা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম দৌলতপুর থানায় এজাহারটি জমা দেন। এজাহারে কুষ্টিয়া জেলা ও দৌলতপুর উপজেলা পর্যায়ের নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাদের আসামি করা হয়েছে। তাদের মধ্যে জেলা ও উপজেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক, জেলা যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদক এবং দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি-সাধারণ সম্পাদক রয়েছেন।

কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, সংসদ সদস্য আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনকে আসামি করে এজাহার জমা দিয়েছেন। এজাহারটি নথিভুক্ত হয়েছে।
 

বিভি/এসজি

মন্তব্য করুন: