• NEWS PORTAL

  • শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

কোম্পানীগঞ্জে ওবায়দুল কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেফতার

প্রকাশিত: ১৪:২২, ১৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
কোম্পানীগঞ্জে ওবায়দুল কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেফতার

ছবি: সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের আপন মামাতো ভাই শামছুর রহমান টিপু (৬২) ও তার ছেলে শিহাবুর রহমান শিহাবকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকালে উপজেলার বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের হাসপাতাল গেট এলাকার মৌলভী আমিন উল্যাহ খাঁন সাহেবের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শামছুর রহমান টিপু ওবায়দুল কাদেরের বড় মামা একরামুল হকের ছেলে। তিনি বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। এ ছাড়া, তার ছেলে শিহাবুর রহমান শিহাব বসুরহাট পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, শামছুর রহমান টিপু ও তার ছেলে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে নিজ বাড়িতেই অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে তাদের অবস্থান নিশ্চিত হয়ে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। পরে সেখান থেকে বাবা ও ছেলেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদের থানায় নেয়া হয়।

কোম্পানীগঞ্জ থানার ওসি মো. হাবীবুর রহমান জানান, গ্রেফতারকৃতদের সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

বিভি/এসজি

মন্তব্য করুন: