• NEWS PORTAL

  • সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

জীবনের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে বিএনপি নেতা বেলালের আবেদন

প্রকাশিত: ১৭:৪৪, ১৬ নভেম্বর ২০২৬

আপডেট: ১৭:৪৪, ১৬ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
জীবনের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে বিএনপি নেতা বেলালের আবেদন

মোহাম্মদ বেলাল হোসেন

ঢাকা মহানগর উত্তর বিএনপির তেজগাঁও থানার ২৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল হোসেন জীবনের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেছেন।

চলতি বছরের ৭ জুলাই একটি লিখিত চিঠি প্রধানমন্ত্রী বরাবর পাঠান।

আবেদনে তিনি জানান, ৩৭ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। ২০২৪ সালের ২২ আগস্ট কারওয়ান বাজার হামলার ঘটনায় তেজগাঁও থানায় মামলা নং-০৫ এর বাদী তিনি।

তার অভিযোগ, মামলা করার পর থেকে তাকে মোবাইল ও হোয়াটসঅ্যাপে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে তার শরীরে এখনো ২১টি গুলি রয়েছে বলেও আবেদনে উল্লেখ করেন।

বর্তমানে স্ত্রী ও দুই মেয়ে নিয়ে নিরাপত্তাহীন জীবন কাটাচ্ছেন জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার অনুরোধ জানান তিনি।

বিভি/এনএম/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত