• NEWS PORTAL

  • সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

দেশজুড়ে আ. লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ০৮:২২, ১৬ নভেম্বর ২০২৬

আপডেট: ০৮:২২, ১৬ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
দেশজুড়ে আ. লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

গোপালগঞ্জসহ দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এ মিছিল করেন সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করতে সারাদেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য চালাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা অবিলম্বে এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মিছিলে জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমানসহ সংগঠনটির কেন্দ্রীয় সংসদ ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিভি/ওটিপি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত