• NEWS PORTAL

  • সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

পেছনের দরজা দিয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে আ. লীগ: রিজভী

প্রকাশিত: ১২:২০, ১৬ নভেম্বর ২০২৬

আপডেট: ১২:৩১, ১৬ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
পেছনের দরজা দিয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে আ. লীগ: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পলাতক ফ্যাসিস্টরা পেছনের দরজা দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। তবে এ দেশের মানুষ তাদের সেই অপচেষ্টা কখনো সফল হতে দেবে না। অতীতেও জনগণ তাদের ষড়যন্ত্র সফল হতে দেয়নি।

সোমবার (১৬ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আওয়ামী লীগ ১৭ বছর ধরে দেশে জুলুম-অত্যাচার চালিয়েছে। এখন প্রতিবেশী দেশের মদদ নিয়ে পেছনের দরজা দিয়ে আবারও ক্ষমতায় আসার চেষ্টা করছে দলটি। গুম-খুনের রাজনীতির মাধ্যমে তারা পুনরায় ক্ষমতায় ফিরতে চায়।

তিনি আরও বলেন, রক্তাক্ত পথ তৈরি করে কিংবা গুম-খুনের রাজনীতি করে আর ক্ষমতায় আসা সম্ভব হবে না। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে জনগণ সচেতন। যারা বাংলাদেশের স্বাধীনতা বিক্রি করে, তাদের আর কেউ এ দেশে দেখতে চায় না।

বিভি/এসএস/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত