• NEWS PORTAL

  • সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

জুলাই অস্বীকার করে রাজনীতি করার অধিকার আ. লীগের নেই: তথ্যমন্ত্রী

প্রকাশিত: ১৩:২৫, ১৬ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
জুলাই অস্বীকার করে রাজনীতি করার অধিকার আ. লীগের নেই: তথ্যমন্ত্রী

ফাইল ছবি

তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেছেন, গোপালগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও আওয়ামী লীগের অস্তিত্ব নেই। জুলাইকে অস্বীকার করে এ দেশে দলটির রাজনীতি করার কোনো অধিকার নেই। সোমবার (১৬ নভেম্বর) সচিবালয়ে অনলাইন পোর্টাল এডিটর্স ফোরামের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার পরবর্তী ইতিহাসে সবচেয়ে খারাপ পরিস্থিতির মধ্যে সরকার দায়িত্ব গ্রহণ করেছে। আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক ভাঁওতাবাজি। এর মাধ্যমে ডিসেম্বরে হাজার হাজার নেতাকর্মীর হৃদয় ভেঙে যাবে।

তিনি আরও বলেন, ডিসেম্বরের ওই বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করতেই গোপালগঞ্জে কোনো কারণ ছাড়াই মারামারি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হচ্ছে। গোপালগঞ্জে আওয়ামী লীগের সহিংসতা প্রমাণ করে, দলটি তাদের রাজনৈতিক কার্ড হারিয়ে ফেলেছে। জুলাইকে অস্বীকার করে এ দেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই।

এ সময় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান বলেন, গোপালগঞ্জের ঘটনায় সরকার সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিচ্ছে। তবে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে যা যা করা প্রয়োজন, সরকার তা-ই করবে।

বিভি/এমএম/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত