• NEWS PORTAL

  • বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

ভারতে বসে টোকাই দিয়ে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করছে আ. লীগ: রিজভী

প্রকাশিত: ১৩:০৪, ১৮ নভেম্বর ২০২৬

আপডেট: ১৩:৪১, ১৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ভারতে বসে টোকাই দিয়ে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করছে আ. লীগ: রিজভী

ভারতে বসে টোকাই দিয়ে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে আবারও লুটপাটের রাজত্ব কায়েমের স্বপ্ন দেখছে আওয়ামী লীগ- এমন অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তবে এ দেশের মানুষ আওয়ামী লীগের সেই স্বপ্ন বাস্তবায়ন হতে দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বুধবার (১৮ নভেম্বর) মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন রিজভী।

এ সময় পুলিশের গাড়িতে বোমা হামলা ও বিএনপি নেতাকর্মীদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করেন তিনি।

সভায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের রাজনীতিতে ফিরে আসার সুযোগ দেওয়া হবে না।

অন্যদিকে, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, দেশে কোনো ধরনের বিশৃঙ্খলা মেনে নেবে না বিএনপি। দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

বিভি/এমআরএস/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত