আ.লীগ-ছাত্রলীগের নৈরাজ্য প্রতিরোধে ছাত্রদলের বাইক শোডাউন
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করার দাবিতে রাজধানীতে মোটরসাইকেল শোডাউন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্সের নেতৃত্বে এ শোডাউন অনুষ্ঠিত হয়।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, কাটাবন, হাতিরপুল, নীলক্ষেত, নিউমার্কেট, পলাশী ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) আশপাশের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল নিয়ে প্রদক্ষিণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
শোডাউনের পর নেতারা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চলমান নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দেওয়ার লক্ষ্যেই এ কর্মসূচি পালন করা হয়েছে।
বিভি/এজেড/এসজি













মন্তব্য করুন: