• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ

প্রকাশিত: ১৪:৫৫, ১৯ নভেম্বর ২০২৬

আপডেট: ১৪:৫৫, ১৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মো. সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সময়ে জেলার বিভিন্ন স্থানে থানা, ব্যবসাপ্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা এবং সড়ক অবরোধের খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের শিবগাতী গ্রামে সেলিমুজ্জামান মোল্লার পৈত্রিক বাড়িতে এ হামলা হয়।
 
স্থানীয় সূত্রগুলো জানাচ্ছে, সকালে মিছিল নিয়ে বাড়িটির সামনে জড়ো হয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষুব্ধ নেতাকর্মীরা। একপর্যায়ে বাড়িটি লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপের পর ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

এদিকে, জেলার মুকসুদপুর থানাতেও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। থানা চত্বরে থাকা পুলিশের গাড়ি ও জব্দ করা যানবাহনসহ অন্তত ১০টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে জানাচ্ছে স্থানীয় সূত্রগুলো।  

একই এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখাতেও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। শহরের পোস্ট অফিস মোড় এলাকায় এফএনএফ নামের একটি সুপারশপে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যা থেকেই জেলায় উত্তেজনা ছড়াতে থাকে। 

বিভি/এইচজে

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত