‘ফ্যাসিস্টদের প্রশ্রয় দিলে সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি আইনগত পদক্ষেপ’
ছবি: সংগৃহীত
ফ্যাসিস্টদের কেউ প্রশ্রয় দিলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নেত্রকোণা জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। একই সঙ্গে আগুন সন্ত্রাসীদের দেখলে ধরে পুলিশে দেওয়ার জন্য নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে নেত্রকোণায় জেলা বিএনপির বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।
এর আগে ছোটবাজারস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এদিকে সকাল থেকেই শহরের বিভিন্ন পাড়া-মহল্লা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কোর্ট স্টেশন এলাকায় জড়ো হন।
সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
বিভি/এআই













মন্তব্য করুন: