• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬

হঠাৎ নতুন কর্মসূচি ঘোষণা করলো বিএনপি

প্রকাশিত: ১৭:৪৮, ১৮ অক্টোবর ২০২২

আপডেট: ২০:৩০, ১৮ অক্টোবর ২০২২

ফন্ট সাইজ
হঠাৎ নতুন কর্মসূচি ঘোষণা করলো বিএনপি

চলমান আন্দোলনকে আরও বেগবান এবং সারা দেশে বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশি হামলা, ধরপাকড়, মিথ্যা মামলায় গ্রেফতার এবং জামিন বাতিল করে কারাগারে পাঠানোর প্রতিবাদে নতুন করে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংক্ষিপ্ত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আরও পড়ুন: বাংলাদেশীদের ভিসার আবেদন ১৬০ শতাংশ বেড়েছে

এ সময় তিনি জানান, দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশি হামলা, ধরপাকড়, মিথ্যা মামলায় গ্রেফতার এবং জামিন বাতিল করে কারাগারে পাঠানোর প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে আগামী বৃহস্পতিবার (২০ অক্টোবর) ঢাকা মহানগরসহ সারা দেশে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হবে। তবে এ কর্মসূচি খুলনা মহানগরের জন্য প্রযোজ্য হবে না।

বিএনপির বিভাগীয় মহাসমাবেশ চলছে। এরই মধ্যে চট্টগ্রাম ও ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আগামী ২২ অক্টোবর খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: আগামী নির্বাচন নিয়ে যা বললেন চরমোনাই’র পীর 

বিভি/এজেড

মন্তব্য করুন: