• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

স্ত্রীকে ‘বোন’ বা স্বামীকে ‘ভাই’ ডাকলে কি বিয়ে ভেঙে যায়? যা আছে ইসলামের বিধানে

প্রকাশিত: ২২:৪৪, ১৪ অক্টোবর ২০২৬

আপডেট: ২২:৪৫, ১৪ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
স্ত্রীকে ‘বোন’ বা স্বামীকে ‘ভাই’ ডাকলে কি বিয়ে ভেঙে যায়? যা আছে ইসলামের বিধানে

স্বামী স্ত্রীকে ‘বোন’ বলে ডাকেন, আবার স্ত্রী স্বামীকে ‘ভাই’ বলে সম্বোধন করেন। অনেক পরিবারে স্নেহ, অভ্যাস কিংবা মজার ছলে এমনটি করতে দেখা যায়। তবে এভাবে সম্বোধন করলে কি স্বামী-স্ত্রীর বৈবাহিক সম্পর্কে কোনো প্রভাব পড়ে? ইসলাম এ বিষয়ে কী বলে?

ইসলামি ফিকহ অনুযায়ী, শুধু স্ত্রীকে ‘বোন’ কিংবা স্বামীকে ‘ভাই’ বলে ডাকলেই বিয়ে ভেঙে যায় না। তবে বিশেষ করে স্বামী স্ত্রীকে এ ধরনের সম্বোধন করলে তার উদ্দেশ্য ও কথার প্রেক্ষাপট বিবেচনায় শরিয়তের বিধান ভিন্ন হতে পারে।

হানাফি ফিকহভিত্তিক ফতোয়া অনুযায়ী, স্ত্রী স্বামীকে ‘ভাই’ বলে সম্বোধন করলে তা জিহার হিসেবে গণ্য হয় না। এতে বৈবাহিক সম্পর্কেও কোনো পরিবর্তন আসে না।

এ বিষয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, ইসলামী চিন্তাবিদ শায়খ আহমাদুল্লাহ বলেছেন, স্বামীকে ‘ভাই’ কিংবা স্ত্রীকে ‘বোন’ বলে ডাকা অনুচিত। এ প্রসঙ্গে একটি হাদিসের উল্লেখ করে তিনি জানান, রাসুলুল্লাহ (সা.)-এর সামনে এক সাহাবি তার স্ত্রীকে এ ধরনের সম্বোধন করলে তিনি বিষয়টি পছন্দ করেননি।

তাই স্বামী-স্ত্রীর উচিত এ ধরনের সম্বোধন এড়িয়ে চলা। তবে শুধু ‘ভাই’ বা ‘বোন’ ডাকলেই বিয়ে ভেঙে যায়—এমন ধারণা সঠিক নয়। কোনো নির্দিষ্ট ঘটনায় স্বামীর বক্তব্য, উদ্দেশ্য ও পরিস্থিতি নিয়ে সংশয় থাকলে নির্ভরযোগ্য আলেম বা মুফতির পরামর্শ নেওয়া উচিত।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত