• NEWS PORTAL

  • সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

পরিবারের শান্তি ও কল্যাণের জন্য কোরআনের যে দোয়া পড়বেন

প্রকাশিত: ১৩:৩২, ২৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
পরিবারের শান্তি ও কল্যাণের জন্য কোরআনের যে দোয়া পড়বেন

ছবি: সংগৃহীত

প্রতিটি মানুষই চান তার পরিবারে শান্তি, ভালোবাসা ও কল্যাণ বজায় থাকুক। স্বামী-স্ত্রী, সন্তান ও পরিবারের অন্য সদস্যদের মধ্যে সুন্দর সম্পর্ক গড়ে উঠুক। পরিবারে দ্বন্দ্ব-বিবাদ দূর হয়ে ফিরে আসুক প্রশান্তি। ইসলামে পারিবারিক শান্তি ও কল্যাণ কামনায় আল্লাহর কাছে দোয়া করার শিক্ষা দেওয়া হয়েছে। পবিত্র কোরআনেও এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ দোয়া রয়েছে।

দোয়াটি সূরা আল-ফুরকানের ৭৪ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন,
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
বাংলা উচ্চারণ:
রব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া যুররিইয়্যাতিনা কুররাতা আ'ইউনিওঁ ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা।
অর্থ:
হে আমাদের রব! আমাদের স্ত্রী ও সন্তানদের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করুন এবং আমাদের মুত্তাকিদের জন্য আদর্শ বানিয়ে দিন।(সূরা আল-ফুরকান, আয়াত ৭৪)।

এই দোয়ায় একজন মুমিন আল্লাহর কাছে এমন জীবনসঙ্গী ও সন্তান কামনা করেন, যাদের দেখে তার হৃদয় প্রশান্ত হয়। পরিবারের সদস্যরা যেন ঈমানদার, সৎকর্মশীল ও আল্লাহভীরু হন, সেটিও এই দোয়ার অন্যতম শিক্ষা। এখানে শুধু নিজের পরিবারের শান্তি চাওয়াই নয়, বরং অন্যদের জন্যও আদর্শ হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে। অর্থাৎ নিজের জীবন ও পরিবারকে তাকওয়া ও নেক আমলের মাধ্যমে সুন্দর করে গড়ে তোলার শিক্ষা রয়েছে।

এই দোয়াটি যেকোনো সময় আল্লাহর কাছে প্রার্থনা হিসেবে পড়তে পারেন। বিশেষ করে নামাজের পর, তাহাজ্জুদের সময় কিংবা একান্ত মোনাজাতে পরিবারের কল্যাণ কামনায় এটি পড়া যায়। তবে নির্দিষ্ট কোনো সময় বা নির্দিষ্ট সংখ্যায় পড়ার বাধ্যবাধকতা নেই।

পরিবারে শান্তি প্রতিষ্ঠার জন্য দোয়ার পাশাপাশি একে অপরের প্রতি ভালো আচরণ, ধৈর্য, ক্ষমাশীলতা ও দায়িত্বশীলতাও জরুরি। কারণ একটি সুন্দর পরিবার গড়ে ওঠে পারস্পরিক ভালোবাসা, সম্মান ও আল্লাহর আনুগত্যের মাধ্যমে।

বিভি/এনএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত