• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

চট্টগ্রামে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

প্রকাশিত: ১৭:২২, ২৯ মার্চ ২০২৪

আপডেট: ১৭:৫৮, ২৯ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
চট্টগ্রামে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

চট্টগ্রাম নগরীর বায়েজিদে একটি জুতার সোল তৈরির কারখানায় অগ্নিকাণ্ডর ঘটেছে। 

শুক্রবার (২৯ মার্চ) বিকাল পৌনে ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরবর্তীকালে আরও ৫টি ইউনিট যোগ দেয় আগুন নিয়ন্ত্রণে। 

জুতার সোল তৈরির কারখানাটি রঙ্গা নামে একটি চাইনিজ প্রতিষ্ঠান। ফায়ার সার্ভিস জানায়, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা অগ্নি নির্বাপণের পর জানা যাবে। 

তবে কারখানার এক কর্মী জানান, হিটার থেকে এ আগুনের সূত্রপাত। দুই ঘণ্টা পার হলেও এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। তবে ভেতরে কেউ না থাকার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। 

 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত