• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

নিউ গিনি প্রপার্টিজে হামলার ঘটনায় মামলা

মুচলেকায় জামিন পেলেন গোলাম মহিউদ্দিন চৌধুরী

প্রকাশিত: ০৮:৩৩, ৬ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
মুচলেকায় জামিন পেলেন গোলাম মহিউদ্দিন চৌধুরী

রাজধানীর ইসিবি চত্বর এলাকার নিউ গিনি প্রপার্টিজে হামলার ঘটনায় করা মামলায় গোলাম মহিউদ্দিন চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত। সোমবার (৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জোনাইদ এ জামিনের আদেশ দেন। আদালত আগামী ২৮ অক্টোবর পর্যন্ত দুই হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

এর আগে গত বুধবার দুপুর পৌনে ৩টার দিকে রাজধানীর রমনা থানার সেগুনবাগিচা এলাকার একটি বাসা থেকে গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরদিন বৃহস্পতিবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলার এজাহারসূত্রে জানা যায়, রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে অবস্থিত নিউ গিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ কয়েকজনকে আসামি করে মামলা করা হয়।

মামলায় পরিচয় উল্লেখ না করে আরও দেড়শ থেকে দুইশ জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে।

 

বিভি/পিএইচ

মন্তব্য করুন: