• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

রাজধানীর পরিত্যক্ত সুইমিংপুল থেকে দুর্লভ সজারু উদ্ধার

প্রকাশিত: ২০:০৫, ২৪ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
রাজধানীর পরিত্যক্ত সুইমিংপুল থেকে দুর্লভ সজারু উদ্ধার

রাজধানী ঢাকায় একটি পরিত্যক্ত সুইমিংপুল থেকে একটি দুর্লভ বুনো সজারু উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা থেকে প্রাণিটি উদ্ধার করা হয়। 

জানা যায়, প্রায় তিন দিন আগে সজারুটি ওই সুইমিংপুলে পড়ে যায়। এরপর থেকে এটি সেখানেই আটকে ছিল এবং অভুক্ত ও অসহায় অবস্থায় দিন কাটাচ্ছিল। বিষয়টি জানতে পেরে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বাওয়া)-এর সদস্যরা মঙ্গলবার (২৪ মার্চ) দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সজারুটিকে উদ্ধার করেন। উদ্ধারের পর প্রাথমিক পর্যবেক্ষণ শেষে সজারুটিকে ঢাকা ক্যান্টনমেন্টের ভেতরের উপযুক্ত একটি এলাকায় অবমুক্ত করা হয়।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ক্যান্টনমেন্ট এলাকার ঝোপঝাড় ও ঘাসযুক্ত জায়গায় এখনও অনেক বুনো সজারু নিরাপদ পরিবেশে বসবাস করছে।

উল্লেখ্য, ‘দেশ হোক সকল প্রাণের নিরাপদ আবাসস্থল’—এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বাওয়া) দীর্ঘদিন ধরে দেশের প্রাণী ও প্রকৃতি সংরক্ষণে কাজ করে আসছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: