• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

স্বাধীনতা দিবস উপলক্ষে নৌবাহিনীর যুদ্ধজাহাজ সবার জন্য উন্মুক্ত

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ১৮:৪৪, ২৬ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
স্বাধীনতা দিবস উপলক্ষে নৌবাহিনীর যুদ্ধজাহাজ সবার জন্য উন্মুক্ত

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নৌ অঞ্চলসমূহে পালিত হয়েছে মহান স্বাধীনতা  দিবস। দিবসটি উপলক্ষে বিভিন্ন নৌ অঞ্চলের মসজিদে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত এবং দেশ-জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। 

চট্টগ্রাম নৌ অঞ্চলের জাহাজ ও ঘাঁটিগুলোতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আয়োজন করা হয় রচনা, আবৃত্তি ও আলোচনা সভা, যেখানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

এছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। দিবসটি ঘিরে নৌবাহিনীর উদ্যোগে চট্টগ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এতে বিশেষজ্ঞ চিকিৎসকরা স্থানীয় দুস্থ ও সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও স্বাস্থ্য পরামর্শ প্রদান করেন। 

এদিকে চট্টগ্রাম নেভাল বার্থে বানৌজা সমুদ্র অভিযান সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়, যেখানে বিপুল সংখ্যক দর্শনার্থী অংশ নেন। পাশাপাশি নগরীর লাভলেইনে অবস্থিত মেরিটাইম মিউজিয়ামও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন: